এই সময়ের জনপ্রিয় শিল্পী এম সি মামুনের কণ্ঠে জনপ্রিয় গান
🎵গান : সিজদাতে হই নত
✍কথা : আব্দুল্লাহ তুহিন
🔹সুর : মাহমুদ ফয়সাল
🔸শিল্পী : এম সি মামুন
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
**** লিরিক্স ****
আমি ক্লান্ত যখন পাপের ভারে
ডুব দিয়ে রই ঘোর আঁধারে
অন্তরে হয় ক্ষত
যেন তোমায় ডাকি জায়নামাজে
মন ঢেকে যায় প্রেমের ভাজে
সিজদাতে হই নত।
যদি,এই দুনিয়ার দুঃখ জ্বালা
সুখের ঘরে দেয়রে তালা
কাঁদায় অবিরত
যদি,খুব প্রিয়জন প্রাণের স্বজন
অবহেলায় দেয় ভেঙে মন
যায় দূরে যায় শত।
যদি,নাই বা আসে সেই মধু ক্ষণ
সফলতার সব আয়োজন
হয় না অনাগত
যদি,স্বপ্নগুলো যায় হারিয়ে
ব্যর্থতারা হাত বাড়িয়ে
ডাকে নিজের মত।