জনপ্রিয় শিল্পী মাহজুবা মুহান্নি ইজাফার কণ্ঠে হামদ
🎵 গান : আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
✍কথা : জুলফিকার হায়দার
🔹সুর : মশিউর রহমান
🔸শিল্পী : মাহজুবা মুহান্নি ইজাফা
স্টুডিও : ইনোভেশন
সাউন্ড ডিজাইন : আমির হামজা
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
******************* লিরিক্স ********************
আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
আমার বেঁচে আছি
তোমার দয়ায় অতুল মায়ায়
আমরা বেঁচে আছি ।।
কতশত নেয়ামত দিয়েছো তুমি
উদার আকাশ আর সবুজ ভুমি
দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস
পৌঁছতে তোমার কাছাকাছি ।।
পথ না ভুলি তাই দিয়েছো
কোরআন হাজার বছর আগে
তোমারই দেয়া ঐ রাসূলের বাণী
তাইতো মধুর লাগে
তবু যদি মোরা ভুলিগো তোমায়
মুছে দাও কালিমা অসিম ক্ষমায়
আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা
তোমার রহম সদাই যাচি ।।