জনপ্রিয় শিল্পী আহনাফ আদিল শাফীর কন্ঠে জনপ্রিয় গান “মিথ্যাবাদীর বন্ধু হয়ো না”

🎵গান : ❝মিথ্যাবাদীর বন্ধু হয়ো না❞

✍কথা : কবি মতিউর রহমান মল্লিক

🔹সুর : মশিউর রহমান

🔸শিল্পী : আহনাফ আদিল শাফী

সাউন্ড ডিজাইন : আমির হামজা

অডিও রেকর্ড : ইনোভেশন ষ্টুডিও

সম্পাদনা : শামছুল আলম বকুল

গ্রাফিক্স : হোসেন সারওয়ার

পরিচালনা সহকারী : এ কে জিলানী

পরিচালনা : শেখ নজরুল

এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

***** লিরিক্স *****

মিথ্যাবাদীর বন্ধু হয়ো না

হয়ো না সঙ্গী তার

তাহলে হায়রে তোমার জীবন

হয়ে যাবে ছারখার

সদাই মিথ্যা বলতে পারে যে

সব অন্যায় করতে পারে সে

ধীরে ধীরে তার শেষ হয়ে যায়

লেশটুকু লজ্জার

বাঘে খেয়ে গেলে বাঘে খেয়ে গেলো

বলতো সে এক রাখাল

চিৎকার শুনে আসতো চাষিরা

মিথ্যায় হতো নাকাল

তারপর বাঘ আসলো যেদিন

কেউতো এগিয়ে এলো না সেদিন

বাঘ খেল তারে শাস্তি পেল সে

বানিয়ে মিথ্যা বলার

বানিয়ে মিথ্যা বলার

সকল পাপের উৎস মিথ্যা সব খারাপের মূল

মিথ্যবাদীরা নিশ্চিতভাবে হারায় যে দুই কূল

একটি মিথ্যা বললে তখন

হাজার বলার হয় প্রয়োজন

এইভাবে শেষে শুরু হয়ে যায়

মিথ্যার কারবার

মিথ্যার কারবার।