জুলাইয়ের গান : জুলাই যোদ্ধারা কেমন আছো

কথা, সুর ও শিল্পী : ইকবাল হুসাইন

******** লিরিক্স ********

জুলাই যোদ্ধারা কেমন আছো

তোমাদের খোঁজ নিতে পারিনি

জুলাই যোদ্ধারা ক্ষমা করো

আমরা তোমাদের কাছে ঋণী ||

মুক্তির নেশায় পাগল পারা

লাশের সারি গেছো মাড়িয়ে

বুলেটের সামনে বুক চিতিয়ে

অসীম সাহসে ছিলে দাড়িয়ে |

এক বুলেটে একজন মরেছো

বাকীরা রাজপথ ছাড়োনি ||

জালিমের ক্ষমতা অসীম তো নয়

প্রতিরোধে দিয়েছো দেখিয়ে

অধিকার আদায়ে লড়তে হবে

তোমরা দিয়েছো তা শিখিয়ে |

তোমাদের অবদান ভোলা যাবে না

স্মরণে রাখবে এ ধরণী ||