‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ৬ষ্ঠ স্থান অর্জনকারী মাহজুবা মুহান্নি ইজাফার কণ্ঠে জনপ্রিয় নাতে রাসূল “হে রাসূল বুঝিনা আমি ”
✍🔹কথা ও সুরঃ তোফাজ্জল হোসেন খান
🔸কন্ঠ: শিল্পী মাহজুবা মুহান্নি ইজাফা
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
***** লিরিক্স *****
হে রাসূল বুঝি না আমি
রেখেছো বেঁধে মোরে কোন সুঁতোয় তুমি
জানি না গোপনে কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয় ॥
তোমারই নামে আনন্দে দুলি
তোমারই নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামেতে
খোদার পরশে যে নাম আরশে
নাম মুহাম্মদ শুধু মধুময় ॥
স্বার্থ বিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামত
তুমি যে প্রাণের অধিক ॥
তুমি প্রিয়তম আমেনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবই অন্ধকার
থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান
দেব না দেব না লুটাতে ধূলোয় ॥