অসাধারণ গান : তেলেসমাতি
কথা, সুর ও শিল্পী : শফিক আদনান
সাউন্ড ডিজাইন : আমির হামজা খান
রেকর্ড : ইনোভেশন স্টুডিও
ক্যামেরাম্যান : রাশেদুল ইসলাম টিটু, সজল ইসলাম
টেকনিক্যাল : রিফ্লেকশন মিডিয়া লিমিটেড
এডিট এন্ড কালার : শামছুল আলম বকুল
শুটিং সহকারী : রাফিউল ইসলাম
আইটি ও গ্রাফিক্স : হোসেন সারওয়ার
সহযোগিতায় : এ কে জিলানী
পরিচালনায় : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
#PanvisionTVSong #PanvisionTV
======== লিরিক্স ===========
তেলে চলে কারখানা তেলে চলে গাড়ি
নেতার পায়ে তেল মেখে কর্মীর পকেট ভারি
বিকল মেশিন তেলে সচল
তেল ছাড়া দুনিয়া অচল
সমাজের সবাই এখন তেলেরই কারবারী"
এসো ভাই তেল মারি,ইচ্ছেমতো তেল মারি
সবকিছু বাদ দিয়ে করি তেলের দোকানদারি"।।
পাম্পে তেল থাকেনা ,থাকে শুধু সংসদে
তেল নিয়ে নেতার পিছে দৌড়ায় রাজপথে
তেল মারে স্ত্রী করতে স্বামীর মনটা জয়
তেল মেখেই সংসারে শান্তি ফিরে আনতে হয়
তেল বাবার তেলেসমাতি
বুঝিনা মতিগতি
কমাতে দুর্গতি চলো তেলের ড্রাম ধরি।।
রান্নাতেও তেল লাগে
কান্নাতেও তেল লাগে
শাসকের গুলবাগে
তেল থাকে সবার আগে।।
তেল ছাড়া হয়না স্বাদ মচমচে মাছভাজি
তেল দিয়ে পদ ফাইনাল তেলেরই সব কারসাজি
তেল পেলেই মেয়ের বাবা বিয়েতে হয় রাজি
তেল দিয়ে পাতি নেতা করে যায় দলবাজি
তেল মাখা কাঠের চশমা
দেখায় তার ফুল কারিশমা
তেলে হয় প্রমোশন চাকরিটা হয় সরকারী।।