অসাধারণ একটি রোজার গজল
🎵গান : সিয়ামের দিন
✍কথা : নূরুজ্জামান শাহ্
🔹সূর : লিটন হাফিজ চৌধুরী
🔸শিল্পী : মাফরুহা বিনতে শাকুর
সম্পাদনা : নাজমুল মুহাম্মদ
গ্রাফিক্স : মাহফুজ আলম
পরিচালনা : নাজমুল মুহাম্মদ
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******** লিরিক্স *******
ছো ট দে র রো জা র গা ন 💚
সিয়ামের দিন || নূরুজ্জামান শাহ্
আহলান সাহলান
রমাদান রমাদান
ফিরে এলো আবারো যে সিয়ামের দিন
আমলের পাতা করি চলো না রঙিন।।
ঝিরিঝিরি রহমের মধুধারা বয়
নেকিফোটা এ মাসের তুলনা কি হয়
সাহরীতে উঠে খাবো বারাকার খানা
থালা ভরা হিরেকুঁচি জাফরানি দানা!
রোজা দিলে খুশি হন প্রভু সীমাহীন।।
আগুনের ঘরে আজ পড়ে গেছে তালা
জান্নার দোরে দোরে বকুলের মালা
মালিকের বেড়ি আজ শয়তানি পায়
মুমিনেরা উঠে যাবে নাজাতের নায়!
ঝিকিমিকি আলোকের ফোটে শত ফুল
দ্যুতিময় হয়ে ওঠে রাইয়ানী কূল!
ইফতারে কী যে সুখ দিনশেষে ক্ষমা
অফুরান বিনিময় আসমানে জমা!
রোজা হলো মুক্তির সোনালি কাবিন।।