ছোট্ট বন্ধুদের গান শেখার অনুষ্ঠান : সুর আঙ্গিনা | পর্ব-২৯

এ পর্বের গান : আমরা শিশু কিশোর যারা ছোট্ট তাজা প্রাণ

প্রশিক্ষক : গোলাম মাওলা

সম্পাদনা : শামছুল আলম বকুল

পরিচালনা : এ কে জিলানী

প্রধান নির্বাহী : মাহবুব মুকুল

________________________________________

******* লিরিক্স *******

লা.....লা.....লা....লা......

আমরা শিশু কিশোর যারা

ছোট্ট তাজা প্রাণ

গানে গানে প্রভুর পথে

করবো আহবান ৷

তোমার রহম চাই যে শুধু

আল্লাহ মেহেরবান ৷৷

নিজকে গড়ে যাই এগিয়ে

শুধরে সকল ভুল

অসত্যের ঐ শিকলটার আজ

ভীত করি নির্মূল !

অহংকার আর হিংসা পোষণ

করে যে খানখান ৷৷

জ্ঞানের মহান সেই সে সুধা

করবো আহরণ,

বিনয়ী আর শালীন কোমল

করবো আচরণ ৷

তবেই প্রভুর রহম বারি

ঝরবে অফুরান ৷৷

কথাঃ আবু সালমান মুঃ আম্মার

সুরঃ গোলাম মাওলা