ছোট্ট বন্ধুদের গান শেখার অনুষ্ঠান : সুর আঙ্গিনা | পর্ব-২৭
এ পর্বের গান : ঝড় এলো এলো ঝড়
প্রশিক্ষক : গোলাম মাওলা
সম্পাদনা : শামছুল আলম বকুল
পরিচালনা : এ কে জিলানী
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
******* লিরিক্স *******
ঝড় এলো, এলো ঝড়
কথা - হেমায়েত উদ্দিন আহমেদ
সুর - আব্দুল লতিফ
ঝড় এলো, এলো ঝড়
আম পড়, আম পড়
কাঁচা আম, ডাঁসা আম
টক টক, মিষ্টি
এই যা, এলো বুঝি বৃষ্টি!
টুপটাপ পড়ে আম
পিছনে ও সামনে
চট করে গুটিকয়েক ডাঁসা ডাঁসা আম নে
টুপটাপ পড়ে আম
পিছনে ও সামনে
চট করে গুটিকয়েক ডাঁসা ডাঁসা আম নে
তারপরে দে না ছুট
চল চল জলদি
নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি
আর তাতে হবে অনাসৃষ্টি
এই যা, এলো বুঝি বৃষ্টি!
সর্দিটা হলে ভাই আম খাওয়া বন্ধ
কাঁচা হোক, ডাঁসা হোক সবটাই মন্দ
তার চেয়ে চলো যাই করি কিছু খাটনি
নুন-ঝাল-তেল মেখে করে নেই চাটনি
কি যে মজা চাটনিতে!
টক-ঝাল-মিষ্টি
দেখলেই জিভ পুরে আসে পানি বৃষ্টি
আহা, কি যে মিষ্টি, মিষ্টি!