‘সুরের আহবান-২০২৫’ সিজন-১ এর ২য় স্থান অর্জনকারী শাহরিয়ার রহমানের কণ্ঠে মায়ের গান “বাঁশের পালকি চইড়া মাগো”
🎵গান : বাঁশের পালকি চইড়া মাগো
✍️কথা : মামুন সারওয়ার
🔹সুর : রোকনুজ্জামান
🔸কাভার : শিল্পী শাহরিয়ার রহমান
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : শেখ নজরুল ও এ কে জিলানী
পরিচালনা : আব্দুল্লাহিল কাফি
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
***** লিরিক্স *****
বাঁশের পালকি চইড়া মাগো ও মা...
যাও যে কোথায় চলে
কোথায় আবার ঘর বানাইলা
যাও না আমায় বলে
মাগো যাও না আমায় বলে
বুকে বড় স্বপ্ন ছিলো
থাকবো তোমার সাথে
তোমার পাশেই কাটবে সময়
সকাল দুপুর রাতে
হে দয়াময় আমার মাকে
জান্নাতে নাও তুলে
তুমি ছাড়া কেমনে থাকি
একলা শূন্য ঘরে
কেউ তো আর ভালোবাসে না আর
এই পৃথিবীর পরে
একটুখানি কওনা কথা... ও মা...
ভাসি নয়ন জলে