জনপ্রিয় শিল্পী আহনাফ আদিল শাফীর কন্ঠে অসাধারণ গান
🎵গান : ❝খুশু-খুজু মন❞
✍কথা : মোহাম্মদ আব্দুল আহাদ
🔹সুর : আব্দুল্লাহ আল নোমান
🔸শিল্পী : আহনাফ আদিল শাফী
সাউন্ড ডিজাইন : আমির হামজা
অডিও রেকর্ড : ইনোভেশন ষ্টুডিও
সম্পাদনা : শামছুল আলম বকুল
গ্রাফিক্স : হোসেন সারওয়ার
পরিচালনা সহকারী : এ কে জিলানী
পরিচালনা : শেখ নজরুল
এক্সিকিউটিভ প্রোডিউসার : আব্দুল্লাহ আল নোমান
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
________________________________________
***** লিরিক্স *****
"""খুশু-খুজু মন"""
কথাঃমোহাম্মদ আব্দুল আহাদ
সুরঃআব্দুল্লাহ আল নোমান
ইবাদতে থাকা চাই খুশু-খুজু মন
আল্লাহর তরে শুধু করে এই পণ
ইবাদত নয় কভু লোক দেখাবার
নয় আরো অকারণে দায়-সারিবার
যথাযথ ইবাদত যদি করা হয়
মালিকের প্রেমে ঝরে এই আঁখি দ্বয়
বেড়ে যাবে মর্যাদা বহু বহু গুণে-
থাকবে না ভয় আর মান হারবার
ইবাদতে ছেড়ে দিই হেয়ালির ভাব
দূরে ঠেলি উদাসীন যত মনোভাব
যতটুকু করি তার পুরোটাই বুঝে
মালিকের কৃপা যত নিই খুঁজে খুঁজে
এই ছাড়া মিলবে না কোন প্রতিদান
সবকিছু বৃথা হবে যত গুণগান
অযাচিত ভাবনাকে ছুড়ে ছুড়ে ফেলে-
একাগ্রচিত্তে জপি কথামালা তার