জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সিরাতের কাওয়ালী গান “শাহে মাদিনা”
✍🔹কথা ও সুর : এস এম মঈন
🔸শিল্পী : গাজী আনাস রওশান ও এস এম মঈন
******* লিরিক্স *******
হাম-
বালাগাল উলা বি কামা-লি হি
কাশাফাদ দুজা বি জামা-লি হি
হাছুনাত জামিউ খিছ-লি হি)
নুরে মাদিনা, শাহে মাদিনা,
রাহমাতাল্লিল আলামীন,,
তোমার প্রেমে এ জীবন হোকনা রঙীন।।
স্থায়ী-
আমার এ মনের ঘরে বসত করে সোনার মাদিনা
মদিনার রওজা পাকে সালাম দেবো মনের বাসনা।।
অন্তরা-
ইয়াসরিব ছিলে তুমি জাহেলিয়াতে
বড়ই কষ্ট ছিলো তোমার বুকেতে।।
যাহার ছোয়া পেয়ে হলো মদিনা
ওরে নবীর পরশে হলো সবই যে সোনা।।
সঞ্চারী-
জান্নাতের বাগান তুমি
খোদারই শ্রেষ্ঠ ভুমি
তোমার বুকে লাখ চুমি
নবীর দেওয়ানা।।
বিশ্বজাহানের সবার প্রিয়,নবীর মদিনা।।
অন্তরা-
তুমি পবিত্র এক ভুমি যে আল্লাহর
তোমার ছোয়া পেতে চাইযে বারে বার।।
তোমার বুকে আছে শাহে মাদিনা।।
ওরে তোমার বুকে বহে নূরেরই ঝর্না।।