সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জনপ্রিয় শিল্পী মাহির মাহমুদের কণ্ঠে জনপ্রিয় নাশিদ “তুমি আছো হৃদয়ের গভীরে”
✍🔹কথা ও সুর : তারেক মুনাওয়ার
🔸শিল্পী : মাহির মাহমুদ
=========================
তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমায় বলো কি করে
দেখি নাই তোমারে কোনদিন
তবু আছো স্মরণে অমলিন
দেখি নাই তোমারে কোনদিন
কোনোদিন,,,,,,,।।
প্রেমেরই ভুবনে,
তোমারি বিরহ ব্যথায়
নিশীথের শেফালীরা ঝরে
তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমায় বলো কি করে
তোমায় ভুলে যদি যায় গো কভু
সে হবে আমারই পরাজয়।।
আমার সকল আশার আলো
অবেলায় হারিয়ে যাবে হায়।।
যতবার তোমাকে খুজেছি
কোরআনের পথ ততো বুঝেছি।।
বুঝেছি,,,,,,,,,।।
নিজেকে চিনেছি
হে রাসুল নাবীজী তোমার
পাঠানো ঠিকানা পড়ে।
তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমায় বলো কি করে।ঐ