শিশুদের কণ্ঠে হৃদয়ছোঁয়া নাতে রাসূল "ছোটদের প্রিয় ছিল নবী হযরত"
✍কথা : নুমান আব্দুর রহিম
🔹সুর : জিএম কিবরিয়া আরশাদ
🔸পরিবেশনায় : সাইমুম কিডস
________________________________________
****** লিরিক্স ******
ছোটদের প্রিয় ছিল নবী হযরত
প্রিয় ছিল কথা-কাজে অতীব মহৎ
খেলাধুলা করতেন শিশুদের সাথে
লুকোচুরি দৌড় ঝাঁপ হাত রেখে হাতে
আনন্দ দিতে সবে ছিল মহরত ॥
হার-জিতে খেলেছেন খেলা আছে যত
একবার জিতলেও হেরেছেন শত
কখনো দ্বিমত করে সাথীদের সাথে
কখনো বা মান করে হন সহমত
কতই না খেলেছেন শিশুদের খেলা
আয়েশার সাথে বসে দাবরিয়ে বেলা
কখনো বা অভিমান কখনো দরদ
কখনো বা আঁখিজলে হয়েছে শরৎ
হেসেছেন খেলেছেন গেয়েছেন গান
চুমু দিয়ে কারো কারো ভেঙেছেন মান
এমনো প্রেমের নবী পাবে কোথা বলো
সৃষ্টির তরে যিনি শুধু রহমত