জনপ্রিয় নাতে রাসূল ”আকাশ হতে চাঁদ নেমেছে”

✍কথা : আজিজুর রহমান

🔹সুর : হাসনাত আব্দুল কাদের

🔸শিল্পী : এম সি মামুন

-------------------------------------

****** লিরিক্স ******

আকাশ হতে চাঁদ নেমেছে

মা আমিনার কোলে

আঁধার রাতে উঠলো যেন

চাঁদের চেরাগ জ্বলে

গুলশানে আজ বুলবুলিরা

গাইছে শিরিন কালাম

তামাম জাহান নবীর তরে

জানাই লাখো সালাম

হাসিন ঊষার দিক রাঙ্গিয়ে

বিরান বাগে ফুল ফুটিয়ে

জীবন খেয়া ঝিলমিলিয়ে

মন ভরিয়ে তোলে